সত্য বলতে মানা
অন্ধজনকে পথ দেখাচ্ছে
আরেক অন্ধজনা
স্বর্গলোভে চুপ করে রয়
কামরোগী সব কানা।
পূর্ণ আজি দুনিয়াদারী
সকল স্বপ্ন সাধ
র্স্বগ প্রভুর করব দখল
বাধরে গাট্টি বাধ।
স্বর্গ রাণী পাবিরে মন
আল্লাহ হরি জপ
স্বর্গে নাকি হুর-পরী
আর ফুল পাখিদের রব।
দুনিয়াতে যেমনি করে
খেয়েছে সব লুটে
স্বর্গে গিয়ে তেমনি করে
আবার যদি জুটে
এই অবেলায় তাই লোভী মন
গাট্টি বেঁধে ছুটে।
পুঁথি মাঝে স্রষ্টা খুঁজে
মন ভান্ড খালি
মাতৃভাষা বুঝে না তাই
শিখছে নেপালী।
