জগতটাকে দেখার আগে
দেখেছি মা তোমার মুখ
তোমার মুখের হাসি দেখে
যাই ভুলিয়া সকল শোক।
মা তুমি মোর জীবন প্রদীপ
তোমার পায়েই জান্নাত
স্বর্গ সুখের পাই ছোঁয়া মা
বুললে গায়ে তোমার হাত।
মাগো তোমার ভালবাসাই
মোর জীবনের মুক্তিপথ
তোমার দোয়া থাকলে সাথে
আসবে না মা ভয় বিপদ।
মা তোমার ওই মিষ্টি কথায়
সুখের বৃষ্টি ঝরে
তোমার ওই রিক্ত মুখে
বুকটা আমার নয়নজলে
সিক্ত হয়ে পড়ে।
আপন দুঃখ গোপন রেখে
ঘুচলে মোদের ব্যথা
এই জনমে শেষ হবে না
বললে মায়ের কথা।
তোমায় দেখার সাধ মেটে না
যতই কাছে থাকি
দূরে থাকলে দোয়া করো মা
হইবো তবেই সুখী।
