ধন্যবাদ প্রভু শত সহস্র
আমারে করেছো তৃণা
তৃণ হয়ে তাই ফুটিয়েছি ফুল
বাজিয়ে সেথাই বীণা।
প্রেম তো বুঝিনি
তোমারে দেখিয়া শিখিয়াছি তবু কিছু
তোমার মাধুরী মনেতে মিশিয়া
সেদিন হয়েছি শিশু।
আদরে সোহাগে শিখিয়েছো তুমি
নিরূপম ভালোবাসা
কত নিশিদিন তোমারে ভাবিয়া
অশ্রু হয়েছে খাসা।
তোমারে লভিয়া ভুলিয়াছিলাম
প্রাণেতে ছিল যারা
প্রাণের ঢোরে রেখেছি তোমায়
তবু দিলে না আমায় সাড়া।
কত মাঠেতে কত ঘাটেতে
তোমারে খুঁজিয়া ফিরি
তোমার আসার আশাতে আমার
হৃদয় হয়েছে চুরি।
মাস কেটেছে বছর কেটেছে
তোমার পাণেতে চেয়ে
একটু ঝলক দিয়েছো দেখা
অমনি গিয়েছো বয়ে।
কত ভয় ডর পায়েতে মাড়িয়া
তোমারে গিয়াছি খুঁজি
কত আঁধার কাঁটার পাহাড়ে
কত যে গিয়েছি যুঝি।
কোমল হৃদয় কঠিন আঘাত
তাই তো গেলো ভেঙে
তোমার জ্যোতিতে জগত রাঙিলো
আমারে দিলে না রেঙে।
তোমার ভালোবাসা যে ছলনা
আজ গিয়েছি বুঝে
অধম আমি চক্ষু অন্ধ
তবুও গিয়েছি খুঁজে।
সবাই বলে সরলা তুমি
থাক সরল পথে
তোমার সরল পথের এতো যে বাঁক
বুঝিনি কোন মতে।
নয়ন ভাসায়ে আমারে কাঁদায়ে
কী লাভ হয়েছে তোমার
কোথায় তোমার পাহাড় গড়েছো
হয়েছিলো যা আমার।
তুমিই তো সেই কৃপণা হয়েছো
নিজেকে করেছো খাটো
আমি তো তখনও ছোটই ছিলাম
এখনও তো সেই ছোট।
শুধু কি কষ্ট যাতনাই দিবে
আর কি দিবে না দেখা
তবে কি বুঝিব ফুরায়ে গিয়াছে
আমার ভাগ্যরেখা?
দুঃখ নেই না পাই যদিও
তোমার চরণ দুটো
তোমার দয়াতেই হয়েছি আমি
আগুনের খড়কুটো।
